মোঃ রবিউল ইসলাম ৯ জানুয়ারী ২০২০ তারিখে সামরকি ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়, নর্দান সার্কেলে বগুড়া সেনানিবাসে মিলিটারি এস্টটেস অফিসার (এমইও) হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
তিনি প্রায় ১৫ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে উপসচবি, প্রধান নির্বাহী কর্মকর্তা, অতরিক্তি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য এবং ২০০৫ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে নবীন কর্মকর্তা হিসেবে শেরপুরে কালক্টেরেট কর্মজীবন শুরু করেন।
সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের কার্যালয়, নর্দার্ণ সার্কেলে, বগুড়া সেনানিবাসে মিলিটারি এস্টটেস অফিসার (এমইও) হিসেবে যোগদান পূর্বে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজশাহী উন্নয়ন কর্তপক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক, রংপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা, বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা এবং নওগাঁ সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি টাঙ্গাইল ও শেরপুর জেলায় সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার এবং নেজারত ডেপুটি কালক্টের হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি উপরোক্ত দায়িত্ব সমূহ অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে পালন করেন এজন্য তিনি সেরা সরকারী কর্মকর্তা ও বেস্ট উপজেলা নির্বাহী অফসিার হিসেবে মনোনীত হয়েছেন।
তিনি নীলফামারি সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলমি পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। তার সহর্ধমিনী একজন গৃহিনী। তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে চীন ও ভারত সফর করেন